• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর”-এর অফিস কক্ষ উদ্বোধন

Muntu Rahman / ১৬৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি:

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়াভিত্তিক শিক্ষার্থীদের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন “তীর”-এর কেন্দ্রীয় অফিস কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙগলবার কলেজের মূল ভবনের (কলা ভবন) দ্বিতীয় তলার ২২৬ নম্বর কক্ষে এই অফিসের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তীর-এর উপদেষ্টামণ্ডলী, সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। উদ্বোধনী আয়োজনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যেখানে দীর্ঘদিনের এক স্বপ্ন পূরণের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে পড়ে।

তীরের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে, কিছু তরুণ শিক্ষার্থীর পরিবেশপ্রেম, স্বপ্ন এবং অদম্য ইচ্ছার মাধ্যমে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সরকারি আজিজুল হক কলেজকে কেন্দ্র করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দীর্ঘ ১৪ বছরেও সংগঠনটির কোনো নিজস্ব অফিস কক্ষ ছিল না। মাঠে বসে মিটিং ও কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা ছিল সদস্যদের নিত্যদিনের অংশ।

তীর-এর উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “অফিস কক্ষ পাওয়াটা ছিল আমাদের দীর্ঘদিনের দাবি। অবশেষে আমরা একটি নির্দিষ্ট জায়গা পেয়েছি যেখানে সদস্যরা বসে সুসংগঠিতভাবে তাদের কাজগুলো চালিয়ে যেতে পারবে।”

অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, “কক্ষের সংকট ও অভ্যন্তরীণ কিছু কারণে এতদিন তীরকে কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু কলেজে নতুন ১০ তলা ভবন চালু হওয়ায় এখন আমরা স্থায়ীভাবে একটি কক্ষ দিতে পেরেছি।”

সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি আশা মনি বলেন, “১৪ বছর পর আমাদের নিজস্ব অফিস কক্ষ পাওয়াটা সত্যিই আনন্দের। আমরা আশা করি, এই কক্ষ থেকেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বেগবান হবে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) ২০১১ সাল থেকে পরিবেশ, জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ২০২১ সালে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কারে ভূষিত হয়, যা তাদের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD