• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে সেচের পানি না পেয়ে ফসলহানির অভিযোগ, কৃষকদের মানববন্ধন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

নিয়ামতপুরে সেচের পানি না পেয়ে ফসলহানির অভিযোগ, কৃষকদের মানববন্ধন

Montu Rahman / ২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে গভীর নলকূপ থেকে পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় ফসলহানির অভিযোগ তুলেছেন কৃষকেরা। এ ছাড়া গভীর নলকূপটি স্থানীয়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের বাদ নেহেন্দা গ্রামের জিল্লুর রহমানের গভীর নলকূপ থেকে প্রয়োজন অনুযায়ী সেচের পানি পাচ্ছিলেন না কৃষকেরা। এতে সময়মতো জমিতে সেচ দিতে না পেরে ফসলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ তাঁদের।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সেচের পানির সংকটের কারণে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে গভীর নলকূপটি স্থানীয়ভাবে বন্ধ করে দেওয়ার ঘটনায় তাঁদের উদ্বেগ আরও বেড়েছে। তাঁরা সেচের পানি সরবরাহের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা সেচের পানির সংকট নিরসন, ফসলের ক্ষতি রোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD