• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র

Muntu Rahman / ১৪৩ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মহব্বত আলী স্টাফ রিপোর্টার:

মাগুরার শালিখায় শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হাফিজুর রহমান ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রতারক চক্রের শিকার হয়েছেন। রোববার দুপুরে প্রশাসনের ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩৪৮) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে,রবিবার  দুপুর ১২:৫৫ মিনিটের দিকে মাওলানা হাফিজুর রহমানের মোবাইলে একটি কল আসে। কলদাতা নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে জানায় যে, তার ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলার ভয় দেখিয়ে প্রতারক চক্রটি দ্রুত টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে তিনি দুটি মোবাইল ব্যাংকিং নম্বরে মোট ৫৫,৫০০ টাকা (৩০,০০০ ও ২৫,৫০০) পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর পর ওই নম্বরগুলো বন্ধ পাওয়া গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। দ্রুত তিনি শালিখা থানায় উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD