• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নে বঙ্গবন্ধু স্কুলের দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‎

Montu Rahman / ১৪৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

‎
‎মোঃ মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।
‎

‎
‎চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৮ মে ২০২৬) রাত ৯টার দিকে ০২ নং ওয়ার্ডস্থ মনকিরচর এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
‎
‎জানা যায়, অলি আহমদ ও নুরুল আমিন গং-এর মালিকানাধীন প্রায় ৮০×৬০ বর্গফুট আয়তনের ১২ কক্ষ বিশিষ্ট দুই চালা কাঁচা বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
‎
‎খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট রাত ৯টা ৩৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র ৮ মিনিটের মধ্যে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৪৪ মিনিট থেকে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রায় ১৬ মিনিটের চেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং রাত ১০টা ৪৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।
‎ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি
‎
‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
‎অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জনাব মিজানুর রহমান।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD