• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

নাটোরে ৭ বছরের শিশু ধর্ষণের দায়ে আদালতের রায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

Montu Rahman / ২৭৬ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

নাটোর জেলার বাগাতিপাড়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে দুলাল হোসেন (২৯) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারিক আদালত।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর, ২০২৪ ইং) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

বিশেষ সরকারি কৌঁসুলি (আইনজীবী) মোঃ আনিসুর রহমান গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত দুলাল নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মোঃ মোস্তাকিন আলির ছেলে।

মামলার বরাত দিয়ে আইনজীবী আনিসুর রহমান বলেন, ২০১১ সালের ২ জুলাই বেলা ১১ টার দিকে শিশুটি রাস্তার পাশে খেলার সময় পেয়ারা দেয়ার কথা বলে তাকে নিজেদের বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন দুলাল। এসময় দুলালের চাচাতো বোন ঘটনাটি দেখে ভিকটিমের মাকে জানান।

পরে ভুক্তভোগীর মা গিয়ে দুলালের নাম ধরে ডাকলে তিনি দরজা খুলে পালিয়ে যান। পরে দুলালের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে ধর্ষণকারী দুলালের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা দলায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ দুলালকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে পুলিশ দুলাল হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

দীর্ঘ ১২ বছরের অধিক সময় ধরে মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক দুলাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ ভিকটিম শিশুকে দেয়ার জন্য আদেশে উল্লেখ করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 04/09/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD