• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

Montu Rahman / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) শিহাড়া ইউনিয়নের আমন্ত বাজার এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন।

আটককৃতরা হলেন, উপজেলার আমন্ত গ্রামের সেকেন্দারের ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রূপচাঁদের ছেলে রঞ্জিত (৩৫) এবং একই গ্রামের শম্ভু মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪০)।

অভিযান চলাকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমন্ত বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD