• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ বটিয়াঘাটায় ক্লিনিকে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক শুকুর ভূইয়া রাজধানী ঢাকা থেকে র‍্যাব ১০ এর অভিযানে ৪৪৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সাথে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্যে সাক্ষাৎ জনগণের সহায়তায় আন্ত:জেলা ছিনতাইকারী দেশিয় অস্ত্র রাম-দা সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

Montu Rahman / ১০৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলার নাচোল উপজেলার বিএমডিএ কর্তৃক পুনঃখননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এর আগে একই দিনে কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় জেলার এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ জানান, আসন্ন বর্ষা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএমডিএ’র উদ্যোগে প্রায় ১ লাখ ৭০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমান সরকারের উদ্যোগে আগামী পাঁচ বছরে জেলায় প্রায় ২৭ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD