• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কটিয়াদীতে চার ঘন্টার ব্যবধানে আওয়ামীলীগ নেতা ও মায়ের মৃত্যু

Montu Rahman / ১৭৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে শোক সইতে না পেরে চার ঘন্টা পর মায়েরও মৃত্যু হয়েছে।

কটিয়াদী উপজেলার সহশ্রম ধুলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ (কার্যক্রম নিষিদ্ধ) সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৫) মৃত্যু বরণ করেন।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলতাফ উদ্দিন শাহীন সহশ্রম ধুলদিয়া রায়খলা গ্রামের মৃত মো.মনির উদ্দিনের বড় ছেলে।

এদিকে তার মৃত্যুর খবর বাড়ির সদস্যরা জানতে পারার চার ঘণ্টার ব্যবধানে রবিবার ভোর ৬টার দিকে তার অসুস্থ মা জুবাইদা মনি (৮০) সন্তানের মৃত্যুর খবর শুনতে পেয়ে তিনিও মারা যান। চার ঘণ্টার ব্যবধানে মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরেই হয়তো তার অসুস্থ মায়ের মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তার মায়ের অসুস্থতার বিষয়টি পরিবারের বড়ো সন্তান ভাই শাহীনকে জানানোর পর থেকেই তিনি চিন্তিত ছিলেন। পরে রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। এই সংবাদটি মাকে জানানো হলে পরে তিনিও মারা যান।

পর পর দু’জনের এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাহীনের চাচাতো ভাই মাওলানা আল মামুন বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। মায়ের প্রতি অগাধ ভালোবাসার কারণে সুযোগ পেলেই তিনি মাকে দেখতে বাড়িতে আসতেন। সন্তানের প্রতি মায়ের সেই টান থেকেই তার মৃত্যুর শোক স‌ইতে পেরেই তিনিও মারা যান।

মাত্র চার ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পুরো এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী যেন হতবিহ্বল হয়ে পড়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক হ‌ওয়ায় পরিবারের অন্য সদস্যরা কিছুতেই যেন তা মেনে নিতে পারছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD