• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি

কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Muntu Rahman / ২৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার (জালালপুর-লোহাজুরী) ইউনিয়নের মধ্যস্থ সড়কের পাশে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২আসনের সংসদ সদস্য এ্যাড.জালাল উদ্দিন।

​বুধবার(৬ মে) বিকাল ৪ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে (ইজিপিপি) প্রকল্পের আওতাধীন স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই বিশেষ খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও ১০নং জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।

এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী  মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি ও  সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, আতিকুর রহমান আতিক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল,মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য যে, সত্তর দশকের শেষভাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে তার উপস্থিতিতে এ খালটি খনন করা হয়েছিল। পরবর্তীতে সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের সেচ সংকটের ভোগান্তিতে পরতে হয়।

​উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে কয়েক হাজার হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে। শহীদ জিয়ার এই দৃষ্টান্তকারি উদ্যোগকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে কৃষিতে নতুন জোয়ার আসবে। স্থানীয়রা বলেন এই খাল খননের মাধ্যমে এসব এলাকায় জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD