• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

Muntu Rahman / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘এশিয়াপোস্ট’।

সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এশিয়াপোস্ট কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এশিয়াপোস্ট-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান সংবাদমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও এশিয়াপোস্ট-এর আগমন নিয়ে এক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “মিথ্যার সাথে সত্যের, অন্যায়ের সাথে ন্যায়ের এবং স্বৈরতন্ত্রের সাথে গণতন্ত্রের যে লড়াই চলছে, তা আমাদের অব্যাহত রাখতে হবে।”

গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে প্রফেসর ড. মিজান দুঃখ প্রকাশ করে বলেন, “এই মহতী সংগ্রামে জনগণ সমাজের যে দর্পণ অর্থাৎ মিডিয়ায় প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নেয়, আজ সেই দর্পণে বড় বড় কালো দাগ পড়েছে। ফলে প্রকাশিত সংবাদ বা প্রতিবেদনের উপর সাধারণ মানুষ আর পুরোপুরি আস্থা রাখতে পারছে না।”

বর্তমান সংকটময় পরিস্থিতিতে এশিয়াপোস্ট এক নতুন আশার আলো নিয়ে হাজির হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এমন এক ধূসর পরিস্থিতিতে একটি চকচকে দর্পণ নিয়ে, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের সুদৃঢ় প্রত্যয় বুকে ধারণ করে আমাদের মাঝে হাজির হয়েছে এশিয়াপোস্ট। আজকের এই আনুষ্ঠানিক যাত্রার শুভক্ষণে আমি এশিয়াপোস্ট-কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর বিশ্বাস ও প্রত্যাশা ব্যক্ত করছি যে, দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এশিয়াপোস্ট সম্পূর্ণ সফল ও সক্ষম হবে, ইনশাল্লাহ।”

অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি মেনে এশিয়াপোস্ট দেশের গণমাধ্যম জগতে এক ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD