• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার ৫নং ওয়ার্ডের উন্নয়নের প্রত্যয়ে মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

Muntu Rahman / ১০৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

সোমবার (১১মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ,উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম,মিজানুর রহমান স্বপন, মোঃ শহিদুল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,শামসুল হক চান মিয়া,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী,সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন, বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীসহ স্থানীয় কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন বলেন, ধান এবং চাল সংগ্রহে কোন অনিয়ন বরদাশত করা হবেনা। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোন অনৈতিক সুবিধা না নিতে পারপ সে ব্যাপারে সকলকেে সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি আরো বলেন, এ বছর মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারনে সারা দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে কৃষকদের ভর্তুকী সহ বিভিন্ন সাহায্যের ঘোষণা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদেরকে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

চলতি বছর সরাসরি ৪৭২জন কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD