• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার ৫নং ওয়ার্ডের উন্নয়নের প্রত্যয়ে মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

Muntu Rahman / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই অটোরিকশা চালককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার সাধনপুর ইউনিয়নের খাদ্য অফিস সংলগ্ন এলাকায় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— সাধনপুর ৬নং ওয়ার্ডের মৃত নওশা মিয়ার ছেলে মোঃ শাহেদ (২৬) এবং পালেগ্রাম এলাকার মৃত ওমর ফারুকের ছেলে হারুনুর রশীদ রুবেল (২২)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে গাঁজা সেবনের কথা স্বীকার করেন। এছাড়া শাহেদের বিরুদ্ধে পূর্বেও মাদক সেবনের অভিযোগে কারাভোগের তথ্য পাওয়া গেছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD