• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ

Muntu Rahman / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁন্দাশ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবার নামে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে অফিসের ভেতরে এক টেবিলে ঘুষ হিসেবে নেওয়া ৫ হাজার টাকা পাওয়া যায়। অভিযুক্ত ওই রায়হান নিজেকে অফিস স্টাফ পরিচয় দিয়ে বলেন, জমির খাজনা বাবদ টাকা গ্রহণ করে তিনি নিজের বিকাশ নম্বর থেকে সরকারি কোষাগারে জমা দেন। তবে তার নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি; শুধু দাবি করেন, চুক্তিভিত্তিক কাজ করছেন।

এ বিষয়ে খাজুর-চাঁন্দাশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর বলেন, সেবা নিতে আসা ব্যক্তিদের অনলাইন ফি তারা নগদে গ্রহণ করেন এবং পরে বিকাশের মাধ্যমে জমা দেন। তিনি দাবি করেন, “সরকার রাজস্ব বৃদ্ধির নির্দেশনা দিয়েছে, তাই আমরা সেবা নিশ্চিত করতে নগদ নিচ্ছি।” তবে অফিসে রায়হানের উপস্থিতি ও তার নিয়োগ বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি।

অন্যদিকে, মহাদেবপুরের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, “রায়হান নামে ওই অফিসে কোনো অনুমোদিত ব্যক্তি নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, নগদ অর্থ গ্রহণের ভিডিও প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, টেলিভিশন চ্যানেল চ্যানেল এস টেলিভিশন বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) এক লিখিত চিঠির মাধ্যমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধরকে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণ ক্যাশলেস সেবা দেওয়ার কথা। কোনো অবস্থাতেই নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD