• বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার মান্দায় ফায়ার সার্ভিস সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে দিনের বেলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,আতঙ্কে পরিবার বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) । কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরিষাবাড়ীতে মুরগীর বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

Muntu Rahman / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬।
​মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। এরপর ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী একযোগে এই মেলার উদ্বোধন করেন তারেক রহমান।১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত।ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা ও সদর উপজেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস।
২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে নাগরিকরা ১৬১২২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

​একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে স্বচ্ছ ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমেই তার সরকারি স্বীকৃতি মেলে। বর্তমান সরকার ভূমি সেবাকে পুরোপুরি জনবান্ধব ও জটিলতামুক্ত করতে কাজ করে যাচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদসহ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD