• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জীবনের নিরাপত্তা চেয়ে রেলগেটের আব্দুর রাজ্জাকের জিডি নীলফামারী জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী মিটিং সম্পন্ন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩ বাংলাদেশি বিজিবির হাতে আটক দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়ার ময়দান,শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Muntu Rahman / ৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মু. অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অধীরের বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দোলন একই গ্রামের দিনু মজুমদারের ছেলে এবং স্থানীয় ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোলনের ব্যবহৃত বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে যায়। এরপর কাকা রতন মজুমদারের থেকে মোটর এনে বসতঘরের পাশে পেঁপে গাছে পানি দিতে যান। এ সময় অসতর্কতার কারণে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনাটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD