• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক সবিতা রানী মন্ডল জামালগঞ্জে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা ও র‍্যালি ‎ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস্ বাৎসরিক অধিনায়ক সম্মেলন সম্পন্ন

Montu Rahman / ৩৪১ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার সকালে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান এসটিসিঅ্যান্ডএস-এ পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার।
বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে এই কোর ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার, আর্টডকের কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কমান্ড্যান্ট, সেনাবাহিনীর বিভিন্ন সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং সিগন্যাল ইউনিটসমূহের অধিনায়করা।
গত ৯ নভেম্বর এসটিসিঅ্যান্ডএস-এ কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। যশোর সেনানিবাসের শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী ওই অভিষেক অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয় এবং তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD