• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক সবিতা রানী মন্ডল জামালগঞ্জে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা ও র‍্যালি ‎ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

Montu Rahman / ১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ভূঁইয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এএসআই বেলালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ভূঁইয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার সোলাইমান ভূঁইয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD