মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলা কিউআর বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলা কিউআর বাস্তবায়ন ও ক্যাশলেস লেনদেনের প্রসার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত।
সভায় কোরআন তিলাওয়াত করেন জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বিন ফরিদ মুসা। গীতা পাঠ ও সভা সঞ্চালনা করেন সোনালী ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার অফিসার প্রবাল কান্তি সরকার। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক সুমন কুমার ভট্টাচার্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল এবং সুনামগঞ্জ সোনালী ব্যাংক কার্যালয়ের ডিজিএম মো. আবুল ফজল।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান, কৃষি ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক মো. আল মামুন, সাচনাবাজার জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, পূবালী ব্যাংক জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান খান এবং সাচনাবাজার উপশাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মণ্ডল।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদে ডিজিটাল লেনদেন করা সম্ভব। এর মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ানো যেতে পারে। তারা ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ২০৪১ সালের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নিতাই বণিক, সমাজকর্মী আব্দুর রব, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD