• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক সবিতা রানী মন্ডল জামালগঞ্জে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা ও র‍্যালি ‎ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক সবিতা রানী মন্ডল

Montu Rahman / ৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন খুলনা জেলার বটিয়াঘাটা থানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সবিতা রানী মন্ডল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) খুলনা বিভাগীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় তাঁর হাতে সনদ তুলে দেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। প্রাথমিক শিক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন এবং কাব স্কাউট কার্যক্রমে সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। সবিতা রানী মন্ডলের এ অর্জনে বটিয়াঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য বটিয়াঘাটার প্রাথমিক শিক্ষা ও কাব স্কাউট কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD