শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে ২৭ (সাতাশ) বোতল ভারতীয় মদ এবং একটি কার্গো ট্রাকসহ ০২ (দুই) জন গ্রেফতার:।
সোমবার(২১/০৯/২০২৬) খ্রি. আনুমানিক রাত ২২:৪৫ ঘটিকায় শাহপরান (রহঃ) তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কে দাসপাড়াস্থ মেসার্স ইসলাম ব্রাদার্স নামীয় দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট করাকালে একটি হলুদ রঙের বালুভর্তি কার্গো ট্রাক (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১২-৬৮৫৮) হতে ROYAL STAG DELUXE WHISKY ভারতীয় মদ ১১ (এগারো) বোতল, ROYAL GREEN DELUXE BLENDED WHISKY ভারতীয় মদ ০৯ (নয়) বোতল, ICE VODKA ভারতীয় মদ ০৭ (সাত) বোতল সর্বমোট ২৭ (সাতাশ) বোতল ভারতীয় মদসহ আসামীকে আটক করে পুলিশ। মোঃ সামছুল হক মীর (২৮), (ড্রাইভার), পিতা-আফসার উদ্দিন মীর, মাতা-রেহেনা খাতুন, সাং-জাঙ্গালিয়া (গাজীবাড়ী), পোঃ আদি জাঙ্গালিয়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর। মোঃ নাহিদ মিরাজী (২০), (হেলপার), পিতা-মোঃ সালাউদ্দিন আহমেদ, মাতা-রিনা আক্তার, সাং-দেওপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুরদের আটক করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরান (রহঃ) থানার মামলা নং-৩২, তারিখ-২২/০৯/২০২৬ খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD