• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

Muntu Rahman / ৪৩৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি থেকে পাঁচবাড়ি হয়ে দেলুয়াবাড়ি পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ নতুন গ্রামীণ সড়কের পিচ কার্পেটিং মাত্র এক মাসের মধ্যে হাত দিয়ে টান দিলে উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা কাজের নিম্নমানকেই দায়ী করছেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

সড়কটি সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে। এই কাজে খরচ হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৮৯৬ টাকা। নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স, যা গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের পিচ কার্পেটিং ঠিকমতো জমাট হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, মাটি লেভেল করা হয়নি, ইটখোয়া, বালু বা কুচি পাথর ঠিকভাবে বসানো হয়নি এবং সরাসরি পিচ ঢালাই করা হয়েছে। ফলে ছোটখাটো যানবাহনের চাপেই সড়কের পিচ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন, “পা দিয়ে চাপ দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। নতুন সড়কে এমন হওয়ার কথা নয়। আমরা কাজ চলাকালীন প্রতিবাদ করেছি, কিন্তু তা কোনো কাজে আসেনি।”

ইয়াসিন আলী জানান, “পরিমাণমতো উপকরণ ব্যবহার না হওয়ায় সড়কের পিচ উঠে যাচ্ছে। ট্রাক চললে সড়ক পুরোপুরি নষ্ট হবে, ভারী বৃষ্টিতেও পিচ থাকবে না।”

দেলুয়াবাড়ি এলাকার বাসিন্দা আবু বাক্কার বলেন, “সড়কের কার্যাদেশমূল্য ২ কোটি ৬৫ লাখ হলেও পরে তা বাড়িয়ে খরচ দেখানো হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এতো টাকা দিয়ে এমন দায়িত্বহীন কাজ মেনে নেওয়া যায় না।”

তিওরকুড়ি এলাকার বাসিন্দা আনজুয়ারা বেগম বলেন, “পিচ ঢালাইয়ের আগে মাটি ঠিকমতো রোলিং করা হয়নি। ধুলাবালির ওপরেই ঢালাই করা হয়েছে। প্রতিবাদ করলেও ঠিকাদার কারও কথা শোনেনি, এলজিইডির কর্মকর্তাও আসেননি।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ঠিকাদার জানিয়েছেন, “পিচ কার্পেটিং হাত বা পা দিলে উঠে যাচ্ছে, কারণ অ্যাসফল্ট ঠিকমতো ব্যবহার করা হয়নি। নিম্নমানের উপকরণ ব্যবহার এবং পাথর-বালু-বিটুমিনের অনুপাতে ত্রুটি থাকায় এই সমস্যা তৈরি হচ্ছে।”

এলাকার অভিযোগের বিষয়ে মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এর প্রতিনিধি ওয়াসিম হোসেন বলেন, তিনি কোন মন্তব্য করতে পারবেন না।

অপরদিকে, এলজিইডির দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ দাবি করেছেন, “সড়কটি ঠিকঠাক নির্মাণ করা হয়েছে। কাজ খারাপ হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ সঠিক নয়।”

তবে এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, “সড়কের পিচ কার্পেটিং উঠে যাচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্মাণে ত্রুটি ধরা পড়লে ঠিকাদারকে পুনঃনির্মাণের নির্দেশ দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD