নেতা হতে চাই না, মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে চাই” মোগড়াপাড়া ইউনিয়নের কাজীরগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেছেন, আমি নেতা হতে চাই না -আমি হতে চাই আপনাদের চোখের আস্থার মানুষ। আমি এসেছি সেবক হয়ে, ভাই হয়ে -স্বার্থ ছাড়া, শর্ত ছাড়া পাশে দাঁড়াতে। জনকল্যাণে জনস্বার্থে মানবিক সেবায় এগিয়ে নিজেকে সামিল ও নিয়োজিত করতে আগামী ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করা কথা বলেন।
শুক্রবার (১ আগস্ট) কাজীরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা উপস্থিত ধর্ম প্রাণ মুসল্লীদের আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তব্যে তিনি বলেন, এই মাটিতেই আমার শৈশব কেটেছে। প্রতিটি রাস্তা, প্রতিটি কানায় কানায় আমার চেনা। আমি স্বপ্ন দেখি এমন একটি ইউনিয়নের, যেখানে মা-বোনেরা নিরাপদে থাকবে, গরিবের সন্তানরা সম্মানের সঙ্গে স্কুলে যাবে, বিচার পাবে এবং হবে সবার জন্য সমান।আর মাদকের কোনো জায়গা থাকবে না মাদক দ্রব্যের বিরুদ্ধে তীব্র নিদ্রা ও আইন অনুযায়ী ব্যবস্তা থাকবে।
তিনি আরও বলেন, আমি এখনই কারও কাছে ভোট চাইছি না। চাই আপনাদের বিশ্বাস ও দোয়া। যদি মনে করেন আমি আপনাদের দুঃখ বুঝি, অন্যায়ের সামনে মাথা নত করবো না—তবেই আমাকে সুযোগ দিন।
সভা সফলভাবে আয়োজনের জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান কাজীরগাঁও জামে মসজিদের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী এবং সেক্রেটারি প্রধান মানিক সরকারকে। তাঁদের আন্তরিক সহযোগিতায় সভাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সভায় হাজী আশরাফ উদ্দিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে বলেন, “মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক, এই ইউনিয়নে তার ঠাঁই হবে না।
তার বক্তব্যে উপস্থিত সাধারণ মানুষ ব্যাপক সাড়া দেন। এক প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, “রাজনীতি অনেক দেখেছি, কিন্তু এমন আন্তরিকতা ও দায়িত্ববোধ বহুদিন পর দেখলাম। আশা করি উনি কথা রাখবেন।
সভা শেষে হাজী আশরাফ উদ্দিন মসজিদে নামাজ আদায় করেন এবং মুসুল্লিদের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
হাজী মোঃ আশরাফ উদ্দিন নির্দলীয় ভাবে নির্বাচনের গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি কোন দলের বা গোষ্ঠীর পক্ষে বা দলীয়ভাবে প্রতীক বহন করে নির্বাচন করবেন না। সাধারণ মানুষের অধিকার লড়াইয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নির্দলীয় ভাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচরণায় করে যাচ্ছেন।
Devoloped By WOOHOSTBD