• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

সুনামগঞ্জের মইনপুরে মুদি দোকানীকে পরিকল্পিতভাবে খুন করা হয়, কোন ডাকাতির ঘটনা ঘটেনি

Montu Rahman / ২৫৩ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের মইনপুরে মুদি দোকানী আমির উদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কোন ডাকাতির ঘটনা ঘটেনি। গত ৩১ শে মার্চ মধ্যরাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে নিজ বাড়ির মুদি দোকানে গিয়ে গ্রামের তিনটি বখাটে যুবক ঘুম থেকে আমির উদ্দিনকে ডেকে তুলে গলায় দাড়াঁলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে । এ ঘটনায় এক শিশু সহ ৩ জনকে আটকের কথা জানিয়েছেন পুলিশ।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের আলোচিত হত্যাকান্ড নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির রুমে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, গত ৩১ মার্চ রাতে নিজ বাড়ির দোকানে খুন হন এই মুদি দোকানী আমির উদ্দিন। থানা পুলিশ হত্যাকান্ডের পর জড়িত আসামি একই গ্রামের মজনু মিয়াকে (২৬) গ্রেফতার করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত শিশু রমজানকে (১৩) আটক পূর্বক পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশু রমজান বর্ণিত হত্যাকান্ডে সেসহ কারা কারা জড়িত ছিল সেই বিষয়টি স্বীকার করে এবং হত্যাকান্ডের পরিকল্পনাসহ হত্যাকান্ডের সহিত জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা বলে দেয়। তদন্তে এবং আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় আমির উদ্দিন তার মুদি দোকানে ডিজেল বিক্রি করতেন। ডিজেল কেনাবেচা নিয়ে আসামিদের সাথে আমির উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জেরে আসামিগণ তার দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে আমির উদ্দিনকে হত্যা করে। হত্যাকান্ডের সহিত জড়িত অপর আসামি জাহিদুল ইসলামকে মইনপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনসহ মোট ৬ জন আসামীর তথ্য পাওয়া গেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান,সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী ও এস আই আনিসুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD