মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আওয়ামী লীগের আমলে আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম খুন হয়েছে। অনেক মায়ের বুক ও বাবার কোল খালি করেছে। বিএনপি’র নেতা কর্মীরা হাজার হাজার মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছে। শেখ হাসিনার আয়না ঘর থেকে এখনো অনেক নেতাকর্মী ফিরে আসতে পারে নাই। এই বাংলাদেশের মাটি আয়না ঘর নামক কোন বস্তু যেন আর সৃষ্টি না হয়।
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ ফার্সিবাদের পতন হয়েছে। এবং ছাত্র-জনতা দেশকে এই দিনে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় এক বছর পূর্তি আনন্দ মিছিলে মিছিলে মুখরিত গোটা বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সদর বাইপাস সড়কের পাশে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন, শামা ওবায়েদের নেতৃত্বে বিশাল একটি বিজয়ী র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্র- জনতার তীব্র আন্দোলনে শহীদদেরকে স্মরণ করে শামা ওবায়েদ বলেন, গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে মারা হয়েছে। হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। তারা আজকে কাঁদছে। কাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্যও ফ্যাসিবাদী মুক্ত করার জন্য রাজপথে নেমে এসেছিল সেদিন, জীবনের রক্ত দিয়েছিলেন। আমরা আজকের এই দিনে সেই শহীদদেরকে স্মরণ করছি।
স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আপনারা আজকের এই দিনে প্রতিজ্ঞা করুন, যেকোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এখনো আওয়ামী দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তারা বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখে ফেলে দিতে চায়। বাংলাদেশের মাটিতে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাই আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে সবসময়।
এ সময় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খা, মোঃ শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদুল হাসান লাভলু, যুবদল নেতা এডভোকেট এ আর লিটন, শাহিনুর রহমান, রাশেদ মাতুব্বর, আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিজান হোসাইন, বালাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ইসরাফিল মাতুব্বর, শ্রমিক দল নেতা কামাল বিশ্বাস, উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।
Devoloped By WOOHOSTBD