• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

মহিপুরে জাগো নারী সংস্থার আয়োজনে ঘূর্ণিঝড় পূর্বাভাসমূলক কর্ম উন্নয়ন পরামর্শ  সভা অনুষ্ঠিত।

Muntu Rahman / ২৮৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।।

রবিবার (১৭ আগষ্ট)পটুয়াখালীর মহিপুরে জাগো নারী সংস্থার আয়োজনে মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ১০ টায় ঘূর্ণিঝড় পূর্বাভাসমূলক কর্ম উন্নয়ন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই আলোচ্য বিষয়ের উপর তাদের মতামত ও বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। ঘূর্ণিঝড় পূর্বাভাস জেনে পূর্ব প্রস্তুতি, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষা এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিশদ আলোচনার প্রেক্ষিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য খাত ভিত্তিক ক্ষয়ক্ষতি নিরুপন,করনীয় ও বাস্তবভিত্তিক ক্ষয়ক্ষতির সম্ভাব্য বাজেট প্রণয়ন করা হয়। উক্ত সভায় বিভিন্ন মতামত ও সুপারিশ গুলো লিপিবদ্ধ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে জাগো নারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ পূর্বক বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

আলোচকবৃন্দ বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যায় মানুষের ঘর-বাড়ি, পুকুর,ঘের, কৃষিজমি ও ফসল, মৎস্য এবং প্রাণিসম্পদের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি যাতে কমানো যায় সে লক্ষ্যে ঘূর্ণিঝড় সতর্ক সংকেত হচ্ছে প্রথম পদক্ষেপ। বিভিন্ন প্রকার সতর্ক সংকেতের আলোকে ধাপে ধাপে ঘূর্ণিঝড় কে যদি মোকাবেলা করতে পারা যায় বা উপকূলীয় জনগণ ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত কে দ্রুততার সঙ্গে কাজে লাগিয়ে জানমাল রক্ষায় নিরাপদ স্থানে সরে আসে এবং নিজেদের সম্পদ গুলোকে আগলে রাখতে পারে তবে দূর্যোগ থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা অনেকাংশে লাঘব হবে।

ঘূর্ণিঝড়ের পাশাপাশি সেইফগার্ডিং নিয়ে আলোচনা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ক্ষতি কিংবা অপব্যবহার, হয়রানি, নিপীড়ন, যৌন নিপীড়ন, বৈষম্য, সহিংসতা, শোষণ থেকে সবাইকে সুরক্ষা দিতে সমাজের দায়িত্বশীল সকলকে এগিয়ে আসতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে।

দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খান এবং উদ্বোধন করেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওয়াহেদ মাসুদ।

এ সভায় আলোচনা করেন মোঃ হারুনর রশিদ (অবসরপ্রাপ্ত শিক্ষক), মিজানুর রহমান রিপন (গনমাধ্যমকর্মী),আ: মোমিন ইমন(সমাজ সেবক), আইয়ুব আকন ফিরোজ(সমাজ সেবক), মালেক খলিফা(ইউপি সদস্য), সন্ধ্যা রানী(ইউপি সদস্য),মিনারা বেগম(ইউপি সদস্য),সকিনা বেগম(ইউপি সদস্য), আক্তারুজ্জামান মিলন(ইমাম ও খতিব), শামসুল হক (কৃষক প্রতিনিধি), মোঃ মাসুদ(বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি), জাকিয়া আক্তার (জেন্ডার ফোকাল পারসন, জাগো নারী মহিপুর প্রজেক্ট) সহ অন্যান্য অংশগ্রহণকারী বৃন্দ।

এ সভায় প্রধান মেন্টর হিসেবে ছিলেন মারিয়া আক্তার জিনতু (প্রকল্প কর্মকর্তা  মনিটরিং, জাগো নারী পটুয়াখালী প্রজেক্ট)।
সভাটি সঞ্চালনা করেন কিশোর কুমার দাস (প্রকল্প কর্মকর্তা, জাগো নারী মহিপুর প্রজেক্ট)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD