• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ এর দূর্নীতির প্রতিবাদ করায় কৃষক দলের যুগ্ম আহবায়ককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

Montu Rahman / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ গংরা ধামালিয়া নদী,জলিলপুর গ্রামের সরকারি জব্দকৃত বালু,আহবায়ক পদ ব্যবহার সিন্ডিকেটের মাধ্যম বিপুল টাকার বিনিময়ে দিনে রাতে বলগেট নৌকা দিয়ে অবৈধভাবে বিক্রির প্রতিবাদ করায় উপজেলা কৃষকদল নেতা সিরাজুল ইসলাম খন্দকারসহ তার লোকজনকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি সহ বিভিন্নভাবে হুমকি দামকি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এলাকাবাসির আয়োজনে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বাদাঘাট ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন,বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদি কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দূর্গাপুরের মোঃ তাহের আলী,বিএনপির সদস্য মোঃ গোলাপ মিয়া,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল আউয়াল,যুবদল সদস্য আবুল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,আমাদের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ গত জুন মাসের ২৩ তারিখে উপজেলা প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি বালু বোঝাই অবৈধ বলগেট নৌকা আটক করে জলিলপুরে নদীর পাড়ে এই বালুগুলো রাখা হয়েছিল। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ এই বালুগুলো অন্যত্র বিক্রিসহ বিভিন্ন জায়গাতে অবৈধভাবে লুটপাঠ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা সাধারন কর্মীরা এসব অপকর্ম জানতে পেরে এর প্রতিবাদ করলে তিনি আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ হুমকি দামকি দিয়ে আসছেন বলে অভিযোগ তাদের। অবিলম্বে এই দূর্নীতিবাজ রাজু আহমদকে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদ থেকে অব্যাহতিসহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট মানববন্ধনে আসা তৃণমূল বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতারা দাবী জানান।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন উপজেলা নির্বাহী অফিসারকে আমার দলের পক্ষ থেকে যেকোন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সহযোগিতা রয়েছে। তিনি আরো বলেন,আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে সেখানে সিরাজুল ইসলাম খন্দকার ধনপুর ইউনিযন বিএনপির আহবায়ক ও যুগ্মআবহায়ক পদের জন্য ফরম কিনে তাকে পদ দেয়ার জন্য। কিন্তু পদটা দিতে হলে তো জেলা কমিটির নেতৃবৃন্দের কিছু সুপারিশ থাকে যাচাই বাছ্ইা করে কমিটিতে অর্ন্তভূক্ত করতে হয়। এটা নিয়েই মূলত তার সাথে দ্বন্ধ। তিনি বলেন একটি দেশের সার্বিক অবস্থা নিয়ন্ত্রনে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মিডিয়া বিরাট ভূমিকা রাখছে বলেই দেশ সঠিক পথে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD