• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে সেচের পানি না পেয়ে ফসলহানির অভিযোগ, কৃষকদের মানববন্ধন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ

Montu Rahman / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার ঝিলিম ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে এই লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিনবুল, সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান এবং পৌর বিএনপির সেক্রেটারি এ এইচ এম এম জামাল বাচ্চু।

নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে তারা জনগণকে চলমান আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD