বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ গতকাল শনিবার বিকাল ৩টায় স্থানীয় সদর বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজেন ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী আল আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান সরদার নুরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রনু। বিশেষ অতিথি হিসেবে
স্বাগত বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এ.এম আরজ আলী শান্ত। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, উপজেলা বিএনপির আহবায়ক
এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, মোঃ কামাল ব্যাপারী, মোল্যা ইমরান আহম্মেদ আহবায়ক,
পলাশ মহলদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলী পাকবাজ জুয়েল, অমল মন্ডল, শামিম সরদার, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান বাবু প্রমুখ। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রনু বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
Devoloped By WOOHOSTBD