• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

বটিয়াঘাটায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

Muntu Rahman / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

গাজী তরিকুল ইসলাম,বটিয়াঘাটা প্রতিনিধিঃ-

বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সহকারী বিদ্যালয় পরিদর্শক বাবুল হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি (ডিগ্রী) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, বারোআড়িয়া শহীদ স্মরণী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ আহম্মেদ, গরিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ সুশাংক মল্লিক, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক অন্নদাশঙ্কর রায় , হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র অরিত্র ঘোষ, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী প্রিয়ন্তী মন্ডল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কৃতি ছাত্র- ছাত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেষ্ট, সনদ ও পুরস্কার তুলে দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD