• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে সেচের পানি না পেয়ে ফসলহানির অভিযোগ, কৃষকদের মানববন্ধন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

ধানের শীষে ভোট দিলে এদেশের মানুষের  উন্নয়ন হয়–বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন ।।

Montu Rahman / ৩৫০ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।

মঙ্গলবার (১২ আগষ্ট) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন -১১৩ পটুয়াখালী -৪ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার গণমানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন। হাজার হাজার নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষ মিছিল নিয়ে মহিপুর থানার ৭ নং লতাচাপলী ইউনিয়নের আলীপুর মৎস্য বন্দরের বিএফডিসি মার্কেট এলাকায় বিকাল ৩ টার সময় এ জনসভা শুরু হয়।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি কখনো চাঁদাবাজি/দখল বাণিজ্যের রাজনীতি করে না, উপরন্তু জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই রাজনীতি করে। বিগত সময়ে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখন এই আলীপুর হতে বাবলাতলা পর্যন্ত সড়ক বিএনপি করে দিয়েছে। আলীপুর, মিশ্রিপাড়া ও কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের প্রত্যেককে একটি করে ঘর তৈরি করে দিয়েছেন সাবেক প্রধানম এইন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরো অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় আমি নিজে আলীপুর ও কুয়াকাটায় পাঁচ বার রাজনৈতিক জনসভায় আসি তার মধ্যে চারটি ভূয়া ও মিথ্যা মামলা আমার নামে দিয়েছে এবং হামলা ও নির্যাতন চালিয়েছে।অথচ এই আওয়ামীলীগের লতাচাপলী ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান তার মাছ ধরার ট্রলার ডাকাতি হওয়ায় আমার সহযোগিতা চাইলে আমি তাৎক্ষনিক উহা উদ্ধার করে বিনা পয়সায় মহিপুরে পৌঁছানোর ব্যবস্থা করি। সুতরাং বিএনপি কখনো মানুষের এমনকি বিরোধী মতের মানুষের ক্ষতি করে না বরং উপকার করে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে এবং দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ব্যাংক লুট করেছে।এই অনিয়ম ও দুর্নীতির কারণে অনেকেই দেশ ছেড়ে দলবল নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা আপনারা দেখলে বুঝবেন যে, সংস্কার ও রাষ্ট্র মেরামতের সকল বিষয় এখানে উল্লেখ করা হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ মজনু, মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, ধুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

জনসভাটি  সঞ্চালনা করেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD