• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

তারুণ্যে দীপ্ত বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উদযাপন

Montu Rahman / ৭৯০ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মালিকুজ্জামান কাকা

‘অনিন্দ্য ইসলাম অমিত যশোরের সন্তান
উজ্জ্বল যশোর গড়তে ও সু পুরুষ মহান
‘বড়ই দুর্দিনে ওর রাজনীতিতে আবির্ভাব
নামাজী, স্পষ্ট কথা বার্তা দান গুণী স্বভাব
শুভ জন্মদিন শুভেচ্ছায় সিক্ত এই প্রিয়জন
খাঁটি পদ্ম লাল সবুজ গোলাপে করি বরণ
সীমানার বেড়া জালে নয় তার কর্ম বন্দী
অন্যায় ঠিক যেন সেথা নয় আপোষ সন্ধি
পিতার দেখানো পথে তুমি গড়বে জন্মভূমি
মানুষ ভালোবাসে নিদারুন জানে অন্তর্যামী
ওহে নেতা তরুণ্যের জয়গান তোমার জন্য
আগামীর জাতীয়তাবাদী প্রজন্ম, ও অনন্য
সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও বিএনপির ভাইস চেয়্যারমান, শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন ২৪ আগস্ট। এই দিবসে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।
বিভিন্ন স্থানে কেক কাঁটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে যশোর বিএনপির তৃণমূল নেতা–কর্মীরা তাকে তারুণ্যের আইকন ও ভবিষ্যৎ কান্ডারী আখ্যা দিচ্ছেন।
শিক্ষাজীবনে তিনি যশোর সেক্রেড হার্ট জুনিয়র হাই স্কুল থেকে পড়াশোনা শুরু করেন। এরপর ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে বি.এসসি (অনার্স) ও এম.এসসি সম্পন্ন করেন। পরবর্তীতে নর্থ–সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে তিনি খুলনা বিভাগের বিএনপিকে নতুন গতিতে উজ্জীবিত করার জন্য ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের চোখে তিনি কর্মীবান্ধব, আপোষহীন ও রাজপথের পরীক্ষিত নেতা।
যশোর বিএনপির অনেক নেতাকর্মীই মনে করেন, আশির দশকে ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তরিকুল ইসলামের মতো দৃঢ় নেতৃত্বের প্রতিচ্ছবি পাওয়া যায় অনিন্দ্য ইসলাম অমিতের মাঝে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে তিনি হতে পারেন বিএনপির অন্যতম সম্ভাবনাময় প্রার্থী।
অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে অনেকে লিখেছেন
“যশোর বিএনপির সুদৃঢ় আশা ভরসা
তারুণ্যের প্রতীক অনিন্দ্য ইসলাম অমিত,
আগামী দিনের রাজনীতির আলোকবর্তিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD