• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা লালপুরে তরুণীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ বদলগাছীতে এএসআই মোমিনকে ফাঁসাতে ঘুষের নাটকের কৌশল, একাধিক মাদক মামলার আসামি সঞ্জয় কিডনি আবার গজাবে। সেই থেকেই গ্রামটি পরিচিত হয়ে ওঠে ‘কিডনি ভ্যালি’ নামে। গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নারায়ণগঞ্জের সাত থানায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ১৪১ জনকে গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় তিনজন আটক এসআরবি-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পরিত্যক্ত জমিদার বাড়ি হতে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার

জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা

Montu Rahman / ৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‎মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। সভা সঞ্চালনা করেন ভীমখালী ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়।
‎
‎সভায় জানানো হয়, এ বছর জামালগঞ্জ উপজেলায় মোট ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
‎
‎এ সময় জাতীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও সভায় জানানো হয়।
‎
‎এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
‎
‎সভায় জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফাইজুর রহমান (ফয়েজ), উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সায়েম খান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান, জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বিন ফরিদ মুসা এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD