• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

কুষ্টিয়ায় স্প্রিরিট পানে ২ জনের মৃত্যু! অসুস্থ ১জন! ভন্ড হোমিও চিকিৎসক পলাতক

Montu Rahman / ৩৬৩ Time View
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

কুষ্টিয়ায় স্প্রিরিট পানে ২ জনের মৃত্যু! অসুস্থ ১জন! ভন্ড হোমিও চিকিৎসক পলাতক

ভেড়ামারা প্রতিনিধি – আর কত মানুষ মারা গেলে হোমিওপ্যাথিক চিকিৎসার নামে স্প্রিরিট বিক্রেতাদের পেট ভরবে। এই ভন্ড চিকিৎসক এর জন্য গতকাল ৩ ডিসেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত স্প্রিরিট পান করে নুরুল ও কাশেম নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্প্রিরিট পান করে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১ জন। এ ঘটনার পর থেকে স্পিরিট বিক্রেতা হোমিওপ্যাথিক নামে এক ভূয়া চিকিৎসক হামিদুল পলাতক রয়েছেন।
নিহত নুরুল ইসলাম (৫০) কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। তিনি একজন মোটর শ্রমিক। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নুরুলের মৃত্যু হয়।
এর আগে একই সঙ্গে স্প্রিরিট পানে গত শনিবার রাত ১২টার দিকে কাশেম আলী (৪০) মারা যান। তিনি কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে। কাশেম নুরুলের সহযোগী ছিলেন। স্প্রিরিট পানে অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গঞ্জের আলী। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
এই প্রতিবেদক কে দেশ-বিদেশ খ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক সফল সংগঠক, হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, মুখোশধারী স্প্রিরিট বিক্রেতা নাম ধারী সকল হোমিওপ্যাথিক ভন্ড অপ- চিকিৎসকদের কে সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। হোমিওপ্যাথির সম্মান রক্ষায় দেশের সকল থানার স্ব স্ব হোমিওপ্যাথিক চিকিৎসকদের কে ঐক্যবদ্ধ হয়ে কে কে এই অপকর্মে জড়িত তাদের কে সনাক্ত করে স্ব স্ব থানায় জানানোর আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD