• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

কুয়াকাটায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার ।।

Montu Rahman / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী) ।।

বাংলাভিশন টেলিভিশনের  কলাপাড়া উপজেলা প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক  জহিরুল ইসলাম মিরণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি সন্ত্রাসী ইলিয়াস হোসেন মিলু (৪৩) কে  গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) গভীররাতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার মাদক কারবারিদের নিয়ন্ত্রক ও একটি হত্যা মামলার আসামি। সে  কুয়াকাটা পৌরসভার হোসেন পাড়া গ্রামের মৃত সানু হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

পটুয়াখালীর ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ কর্মকর্তা জানান। এর আগে ইলিয়াসের ছেলে রাজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, এ বছরের ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার মধ্যরাতে মিরন ঢাকা থেকে কুয়াকাটায় নিজ বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে কিছু বোঝার আগেই সশস্ত্র দূর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। মিরন ডাক-চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়। অন্য হাতের কব্জি  ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে, হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে এ বছরের ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD