• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে নিয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Muntu Rahman / ৩৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। মঙ্গলবার সকাল ১০টায় হোয়াইট হল পার্টি সেন্টারে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

শহর অফিস সম্পাদক তানবীর সিয়াম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সভাপতি হাবিবুর রহমান আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার।

প্রধান অতিথি মু. মুতাসিম বিল্লাহ শাহেদী বক্তব্যে বলেন, দেশের মেধাবীদের প্রতি ছাত্র শিবিরের যে আবেগ ভালোবাসা, সেটা তুলে ধরতে, এই দেশ নিয়ে ছাত্রশিবির যে স্বপ্ন দেখে,  সে স্বপ্ন মেধাবীদের কে জানান দেওয়া হয়েছে ছাত্র শিবিরের উদ্দেশ্য। এদেশের সকল মেধাবী শিক্ষার্থীরা ছাত্রশিবির ওয়েলকাম,  কিন্তু সবাই ছাত্র শিবির করবে এইটা আমরা মনে করি না।

বিশেষ অতিথি নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার বলেন, এদেশে লোকের অভাব নেই, মেধাবির অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব। ছাত্রশিবির এই কাজটাই করে যাচ্ছে মেধাবীকে কিভাবে মানুষ করানো যায়। মেধাবীদেরকে কিভাবে কাজে লাগানো যায়। মেধাবীদের কিভাবে বড় বড় চেয়ার বসানো যায়। মেধাবীদের কিভাবে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যার কারণে বলা হয় বাংলাদেশে আমি ছাত্রশিবির মেধাবীদের ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD