• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

নিজের দোষ আড়াল করতে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান বাকি বললেন প্রধান শিক্ষক জান মোহাম্মদ

Muntu Rahman / ৩৮১ Time View
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

নিজের দোষ আড়াল করতে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান বাকি বললেন প্রধান শিক্ষক জান মোহাম্মদ

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মশাউড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। নিজের দোষ আড়াল করার জন্যই চেয়ারম্যান আব্দুল হেল বাকী সংবাদ সম্মেলন করেছে বললেন শিক্ষক কর্মচারী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মোহাম্মদ।

 

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক জান মুহাম্মাদ বলেন, ১৩৯ নং মশাউড়া মধ্যপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯০ সালে ৩৩ শতাংশ জমির উপর নির্মিত হয়।বিদ্যালয়টি ৬ জন শিক্ষক ও ২১০ জন ছাত্রছাত্রী নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে কোমলমতি শিশুদে লেখা পড়ার মান খুবই ভাল।

গত ০৩/১১/২০২৩ খ্রি: রোজ শুক্রবার মধ্যরাত হতে ভোর পর্যন্ত বিদ্যালয়ে আশেপাশের লোকজনের চোখ ফাকি দিয়ে বিদ্যালয় সংলগ্ন জমি দখল করে অবৈধভাবে অত্র ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল হেল বাকী এবং ০৫ নং ওয়ার্ডের মেম্বর সাহেব তাদের লোকজন দিয়ে রাস্তা নির্মান করেছিলেন। সকালে নির্মিত রাস্তাটি আমি দেখার পর ছাত্র-ছাত্রী এবং সহকারী শিক্ষদের সঙ্গে নিয়ে রাস্তাটি ভেঙ্গে ফেলি। কিন্তু পুনরায় তারা আবার অবৈভাবে রাস্তা নির্মানের চেষ্টা করছে। পরে গত ৬ নভেম্বর সোমবার বিদ্যালয় চলাকালীন সময়ে চেয়ারম্যান আব্দুল হেল বাকী বিদ্যালয় চত্বরে প্রবেশ করে বিদ্যালয়ে পুরুষ শিক্ষক, বিদ্যালয়ের কাজে বাহিরে থাকায় নারী শিক্ষকদের অশালীন ভাষায় গালাগালি করে এবং আমি প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় । এ বিষয়ে আমি শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তাই চেয়ারম্যান আব্দুল হেল বাকি নিজের দোষ আড়াল করতে গত ১৩ নভেম্বর নিজ পরিষদে সাংবাদিদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে যেসব তথ্য সাংবাদিকদের তিনি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য। তাই বিষয়টি আমি সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আল্লার দর্গা প্রেসক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ( ডি পি সি) ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বিন্দৃ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD