ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন তেতৈতলা এলাকায় গত রবিবার (২০ সেপ্টেম্বর /২৬) খ্রীঃ সকালে একটি ছোট পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। কুমিল্লা থেকে ঢাকা অভিমুখে যাত্রা পথে হামদাদ বিশ্ববিদ্যালয় বেসরকারি হাসপাতালে পাশে মহাসড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনায় পিকাপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পরিবহনে দূরত্ব গতিতে ধাক্কা দেয় এতে করে পিকাপের সামনের অংশ একেবারে দুমড়ে মুছরে যায়। গাড়ি নম্বর ঢাকা মেট্রো ন ১১- ৫৭৩১ ঘটনার সময় গাড়িতে চালকসহ তিন জন ছিল বলে জানা যায় তিন জনই গুরুত্ব আহত হয়েছে। চালকের অবস্থা ভয়াবহ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে মেঘনা সেতু উপর যাত্রী বাহী পরিবহন বিকল হয়ে পড়ায় মহাসড়কের গজারিয়া অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
Devoloped By WOOHOSTBD