• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৩ দুইজনের মৃত দেহ উদ্ধার জীবিত ১ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান

Montu Rahman / ২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আমির হোসেন

‎​স্টাফ রিপোর্টার

‎​সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

‎​সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, আন্তরিকতা ও জনবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
‎​অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৬ সালের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগস্ট ২০২৬ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

‎​এর মধ্যে অধিকতর চোরাচালান বিরোধী অভিযানে সাহসিকতা ও সফল নেতৃত্ব প্রদর্শনের জন্য সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেন তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।


‎এ বিষয়ে এসআই মাহমুদুল হাসান জানান,এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এটি আমাদের পুরো জেলা গোয়েন্দা শাখা ও সুনামগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের দলগত প্রচেষ্টার ফসল। বিশেষ করে আমাদের পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত উৎসাহ আমাদের কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চোরাচালান ও যেকোনো অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসেবা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে পালন করে যেতে বদ্ধপরিকর।


‎​এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সদস্যদের বিভিন্ন যৌক্তিক দাবি ও কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD