নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কঠোর নজর দারিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনে চারজনকে আটক করে পুলিশ। এসআই (নিঃ)/মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গত শনিবার ( ১৯/০৯/২০২৬) খ্রি. রাত আনুমানিক ২১:০০ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকার মধ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের আশে পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় ও আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মফিজুর (৪০), পিতা-মৃত মোতাহার হোসেন হাওলাদার, মাতা-রিজিকা বেগম, সাং- ইলিশা, থানা ও জেলা- ভোলা, বর্তমান সাং-সিআইখোলা (কাঠের পুল মমিনুল এর ৫ম তলার বাড়ীর ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। বঙ্গবন্ধু পরিশধের সক্রিয় সদস্য রুহুল আমিন (৪৮), পিতা- নূর মোহাম্মদ, সাং- ০২নং ঢাকেশ্বরী, গোদনাইল ধনকুন্ডা, ০৮নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। তাঁতীলীগের সক্রিয় সদস্য মোঃ রুবেল (২৮), পিতা-মোঃ মিজান, সাং-নাজিরপুর, থানা-মুলাদি, জেলা-বরিশাল, বর্তমান সাং-আদমজী সোনা মিয়া মার্কেট (জনৈক গুজা লিটনের ম্যানেজার), ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ এবং ৪। স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী মোঃ সোহেল (৪২), পিতা- সিদ্দিক মিয়া, সাং- মিজমিজি, তেরা মার্কেট, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD