• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ৪ নিহত গুরুত্ব আহত ২০ রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার নিলাম ছাড়াই বদলগাছী হাসপাতালের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান খেলাধুলার প্রতি অনাগ্রহ যুব সমাজকে মানসিকভাবে অস্থির করে তুলেছে সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে-ইউএনও বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্যাফে শাহ পরান হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও, জামালগঞ্জে দিনভর চলল পরিচ্ছন্নতা অভিযান

রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার

Montu Rahman / ৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, মাদক কারবারী, মাদকসেবীসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার এবং ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দাঙ্গাবাজ, মাদক কারবারী ও মাদকসেবীসহ মোট ৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করে। এসময় ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

দাঙ্গা সংগঠনের অপরাধে আসামী সাইফুল আলম বাচা (৪৫) (৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি), পিতা- মৃত ইউসুফ, মাতা- সাফিনা বেগম, সাং- স্বর্ণটিলা, ০৫নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

মাদক কারবারের অপরাধে আসামী ০১। রত্না চাকমা (৪৬), স্বামী- রবি কান্তি চাকমা, পিতা- মৃত যুগল চন্দ্র চাকমা, সাং- সাপছড়ি রাস্তা পাড়া, ০২নং ওয়ার্ড, সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি,। ০২। অঞ্জলী চাকমা (৩৩), স্বামী- জীবন ত্রিপুরা, পিতা- মৃত সাধন বিকাশ চাকমা, সাং- রাস্তা পাড়া, ০২নং ওয়ার্ড, সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

মাদক কারবারের অপরাধে আসামী মোঃ নয়ন মিয়া (৪৬), পিতা- মোঃ আব্দুল হোসেন, মাতা- মৃত রুবিয়া বেগম, সাং- মসজিদ কলোনী উন্নয়ন বোর্ড, প্রয়াত শান্তিময় দেওয়ান সড়ক, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

মাদক সেবনের অপরাধে আসামী ০১। নয়ম মার্মা (২১), পিতা- চিংলা মার্মা, মাতা- বিউটি মার্মা, সাং- মন্দির এলাকা, শান্তি নগর, আসামবস্তি, ০৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মিশু খিয়াং (২৯), পিতা- মৃত চিংথং খিয়াং, মাতা- মৃত সানখোই খিয়াং, সাং- বালাকাটা বাজার, থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান; ০৩। সবুজ মিয়া (৫০), পিতা- মৃত মিয়া হোসেন, মাতা- মৃত আমেনা, স্থায়ী ঠিকানা- সাং- সোনাজানা, ০৬নং ওয়ার্ড, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- টিপু সাহেবের বাড়ির ভাড়াটিয়া, ০২নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ০৫ ও ০৬নং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD