মরণ নেশা বিভিন্ন প্রকার মাদকদ্রব্য যুবক থেকে সকল বয়সের মানুষই নেশা গ্রস্ত প্রায় গত শুক্রবার ( ১৮/০৯/২০২৬) খ্রি. ১৯.১৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় চেকপোষ্ট চালিয়ে ১ মাদক পাচার কারীকে গ্রেফতার করে। পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় ১ টি প্রাইভেটকার আটক করে। এসময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করে ২৮(আটাশ) কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ । উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। সামিন মিয়া
পিতা- ফরিদ মিয়া
সাং- বিষ্ণুপুর
থানা- বিজয়নগর
জেলা -ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক দ্রব্য মামলায় অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
Devoloped By WOOHOSTBD