• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান “নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা

দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন হলো বগুড়ায়

Muntu Rahman / ৬৯৯ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার-

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি(সোমবার) বিকালে বগুড়ার একাডেমি আইসিটি ভবনে বাংলাদেশ মধু উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সমস্যা ও সন্ভাবনা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া’র মহাপরিচালক ড, এ কে এম অলিউল্লা।
অতিরিক্ত মহাপরিচালক ড, আব্দুল্লাহ আল মামুনের ও সহকারী পরিচালক সুস্মিতা তাসনীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক সামিউল মিল্লাত মোর্শেদ,পল্লী উন্নয়ন একাডেমির যুগ্মপরিচালক( প্রশাসন) দেলোয়ার হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক মতলবুর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড,মোঃ সাজ্জাদ হোসেন সরকার ও একাডেমির উপ-পরিচালক মোছাঃ রেবেকা সুলতানা।
উক্ত সেমিনারে বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনিস্টিটিউট,নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ, বিএসটিআই এর প্রতিনিধি,উদ্যোক্তা,মৌ-চাষী ও সুধীজন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড,এ কে এম,অলিউল্লা বলেন,বাংলাদেশের এই প্রথম মধুর হাট উদ্বোধন করা হলো।এই মধুর হাটটি সপ্তাহের প্রতি সোমবার আরডিএ- এর হোলসেল মার্কেটে বসবে।তিনি আরও বলেন,পল্লী উন্নয়ন একাডেমির কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট সংলগ্ন মধুর হাট হতে কাঁচা মধু পাইকারি ক্রয় করে দেশের বড় বড় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি
প্রক্রিয়াজাতকরণ করে বাজারে আনবে।এতে করে বিদেশি মধু বাজারজাতকরণ কোম্পানির উপর নির্ভরশীল কমবে। সাধারণ মানুষ ন্যায্য মূল্যে নিরাপদ ও খাঁটি মধু হাতের নাগালে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD