• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Montu Rahman / ১০৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মোনতাহেরুল হক আমিন , বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোঃ হাসান হত্যা মামলার মূলহোতা ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে “সর্বস্তরের জনসাধারণ”-এর ব্যানারে বৈলগাঁও নয়াদিঘির পাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাধনপুর বাণীগ্রাম বাজার এলাকায় গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসামী মোঃ নাছিরের নেতৃত্বে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোঃ হাসানকে হত্যা করা হয়েছে। ঘটনার ১১ দিন পার হলেও মূলহোতা মোঃ নাছির, শাহিদা আক্তার ও মোঃ রাকিবকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীরা প্রভাবশালী হওয়ায় তদন্তে ধীরগতি দেখা যাচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার, ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। একই সঙ্গে দ্রুত গ্রেফতার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন মোঃ ফোরকান, জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, মোঃ শওকত মোল্লা, কামাল উদ্দীন, জসিম উদ্দিন, আসামী নাছিমা আক্তারের স্বামী মোঃ শওকত, নিহত হাসানের শ্বশুর আবুল কাশেম, রফিউল করিম, মোঃ মিশকাতুল ইসলামসহ কয়েক শতাধিক এলাকাবাসী।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “এ পর্যন্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD