• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।  

Muntu Rahman / ৯৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

“বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সঠিক চর্চায় নতুন পথচলার অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রবিবার (২৪ মে’২০২৬ ) সন্ধ্যার পর মহিপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

পরে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনা সভায় সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার সঠিক চর্চা এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমানকে রিপন কে সভাপতি ও আবদুল্লাহ মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মুন্সী ইউসুফ, সহ-সভাপতি আইয়ুব আকন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব জোমাদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. গনি আকন রানা, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহাগ আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, কার্যনির্বাহী সদস্য রিপন সাব্বির ও মো: হাবিবুর রহমান, সদস্য আ. রহিম, মো. রুবেল হোসেন রানা, আল ইমরান এবং মো: রাকিবুল হাসান।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার কার্যক্রম মুলতবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD