• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি

ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

Muntu Rahman / ১০৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০টায় শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সম্মূখে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ জেলা শাখার গ্রাহক ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেন, মো.ওমর ফারুক খানের নেতৃত্বে ইসলামী ব্যাংক সুশাসন,স্বচ্ছতা ও গ্রাহকসেবায় ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা অটুট রাখতে এবং চলমান স্থিতিশীলতা বজায় রাখতে তাকে দ্রুত স্বপদে পুনর্বহাল করা প্রয়োজন।

তারা আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের কার্যক্রমে ধারাবাহিকতা ও গ্রাহকস্বার্থ রক্ষায় দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম জাকের, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ভূঁইয়া, সদস্য সচিব আরাফাত হোসেন, সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেনসহ ব্যাংকের শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD