• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের প্রতি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কৃতজ্ঞতা প্রকাশ

Montu Rahman / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রিপোর্টার- মোনতাহেরুল হক আমিন

প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দিয়েছে বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদ। এ উপলক্ষে সংগঠনটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবার।
ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা প্রদান করায় বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও আনন্দের। এ ধরনের সম্মাননা একজন সমাজসেবককে তাঁর মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, সমাজের কল্যাণে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদান নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের স্বীকৃতি মানবসেবায় নিয়োজিত ব্যক্তিদের কাজের প্রতি দায়িত্ববোধ ও আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
এ সময় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের সকল কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সংগঠনটির উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD