• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ এসআরবি -১১ কুষ্টিয়া জেলায় পদোন্নতি প্রাপ্ত ০১ জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে ভেড়ামারাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক সিলেট অভিনব কৌশলে মাদকদ্রব্য পাচার কারী দুই জন ২৪৮১ বিদেশী মদসহ গ্রেফতার নারায়ণগঞ্জ জেলার সাত থানায় বিভিন্ন অপরাধের ১৫৪ জন গ্রেফতার সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলমজি ও কার্তুজ উদ্ধার মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার সহ স্বর্ণালংকার উদ্ধার”

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক

Montu Rahman / ৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মোঃ ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনাকষা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা ইউসুফ আলীকে তল্লাশি করে তার বহন করা ব্যাগের ভেতর লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা। আটক ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD