ভেড়ামারায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী দুর্গাপূজা উপজেলার মোট ১২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। ষষ্ঠী দিয়ে শুরু হয়ে দশমীর মাধ্যমে এ উৎসব শেষ হবে।
ভেড়ামারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সাড়ে ১১টায় অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য হ্যাপি সাহা, শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি অমর চাঁদ কুন্ডু, সেক্রেটারি মহাদেব কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মিজানুর রহমান, প্রাণী সম্পদ অফিসার তারিক হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, বিএনপি নেতা জানবার হোসেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা প্রমূখ।
ইউএনও আমিরুল আরাফাত বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে।ভেড়ামারাবউপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসব সফল ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, উৎসব চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার টহলে থাকবে। স্বেচ্ছাসেবকরাও সহযোগিতা করবেন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হবে।
সভায় হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD