*নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৮ জন, মাদক ব্যবসায়ী ০৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ০২ জন, চোর ০১ জন, ডাকাত ০৭ জন, ওয়ারেন্ট মূলে ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ০৩ জনসহ সর্বমোট ১৫৪ (একশত চুয়ান্ন) জন আসামি গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার (০৫/১০/২০২৬) খ্রি. নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ( ওসি) পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিবরণঃ
*নারায়ণগঞ্জ সদর থানা*
অভিযান পরিচালনাকালে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদক সেবনকারী ০৮ জন, নিয়মিত মামলার আসামি ০২ জন, ওয়ারেন্ট মূলে ০২ জনসহ মোট ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
*ফতুল্লা মডেল থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদকসেবী
২৮ জন,
চোর ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৫ জন এবং নিয়মিত মামলার আসামি ০২ জন, অন্যান্য আসামি ০৩ জনসহ মোট ৪২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
*সিদ্ধিরগঞ্জ থানা*
অভিযান পরিচালনাকালে মাদকসেবী ১৮ জন, ছিনতাইকারী ০২ জন,ওয়ারেন্ট মূলে ০৩ জনসহ মোট ২৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
*বন্দর থানা*
অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ২২ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ মোট ২৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
*সোনারগাঁও থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, ০৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০২ জন, মাদকসেবী ১৪ জন, ডাকাত ০৬ জন ওয়ারেন্ট মূলে ০৪ জন এবং নিয়মিত মামলার আসামি ০২ জনসহ মোট ৩০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
*রূপগঞ্জ থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জন, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ০১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ০২ জন, মাদকসেবী ০৮ জন এবং নিয়মিত মামলার আসামি ০৫ জনসহ মোট ১৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
*আড়াইহাজার থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জন; এবং ডাকাত ০১ জনসহ মোট ০২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
*নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৮ জন, মাদক ব্যবসায়ী ০৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ০২ জন, চোর ০১ জন, ডাকাত ০৭ জন, ওয়ারেন্ট মূলে ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ০৩ জনসহ সর্বমোট ১৫৪ (একশত চুয়ান্ন) জন আসামি গ্রেফতার করা হয়েছে।*
Devoloped By WOOHOSTBD