মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ২৪৮১ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেফতার।
সোমবার ( ০৫ অক্টোবর ২০২৬) খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা গেইট এর সামনে চেকপোস্ট ডিউটি পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাক যার নাম্বার-ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ আটক করা হয়। ট্রাক চালক ১। মোঃ কামরুল ইসলাম(৩০), পিতা-মোঃ কামাল মিয়া, সাং-কুতুবপুর(নান্দালপুর), থানা-নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ ও তাহার সহকারী ২। মোঃ রুহুল আমিন (৩০), পিতা-আব্দুস সাত্তার, সাং-জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-,নারায়ণগঞ্জদ্বয়কে জিজ্ঞাসাবাদকালে গতিবিধি সন্দেহ হলে তল্লাশী করে ট্রাকের বালুর নীচ হতে ৭১ টি বস্তায় ২৪৮১ বোতল বিদেশী মদ যার বাজারমূল্য অনুমানিক ৬২,৮৭,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসংক্রান্তে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন শেষ করে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায় ।
Devoloped By WOOHOSTBD